অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেয়ার পর থেকে দেশের নাগরিকদের সব ধরনের দাবি দাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিক একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে কেবল দাবি-দাওয়ার আন্দোলন দেখতে হচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৬১৫টি বিক্ষোভ কর্মসূচির ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে চারটা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এরমধ্যে ৬০০টি ছিল শিক্ষা সম্পর্কিত।
 
তবে সরকার সব তরফের সঙ্গে কথা বলে আইনশঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
 
সর্বশেষ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর ঘটনায় ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যখনই যে ঘটনা ঘটছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বদলিকৃতদের পূর্বের জায়গায় ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তদেরও পূর্বের পদে ফেরানোর জন্য বলা হয়েছে। তাই কর্মবিরতির কোনো প্রয়োজন দেখছে না অন্তর্বর্তী সরকার। তবে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
 
শফিকুল আলম বলেন, উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা আরও জোরদারেরও আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.