প্রশ্ন: আমাদের সমাজে এ কথা প্রচলিত আছে যে- খাবারের সময় সালাম দেওয়া যাবে না। এটা কি সঠিক? কুরআন সুন্নাহতে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি?
উত্তর: খাবার গ্রহণের সময় কোন কথা বলা যাবে না, এই মর্মে যে কথাটি সমাজে প্রচলিত রয়েছে, তার কোনো ভিত্তি নেই। বরং হাদিস শরিফে এর বিপরীত কথা রয়েছে।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, অগ্নিপূজকদের মত তোমরা নিশ্চুপ হয়ে খাবার গ্রহণ করো না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবার গ্রহণের সময় সাথীদের সঙ্গে হাস্যরসের দু-চারটি মিষ্টি কথা বলতেন।
কুরআনুল কারিম তিলাওয়াতের মাঝে অপ্রয়োজনে কথাবার্তা বলে তিলাওয়াতের ধারাবাহিকতা নষ্ট করা উচিত নয়। বিশেষ প্রয়োজনে কথা বলতে হলে তিলাওয়াত বন্ধ করে জরুরি কথাটুকু বলবে। অতঃপর পুনরায় তিলাওয়াত করতে আবার আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম পড়ে নেবে।
খাবার গ্রহণে রাসুল (সা.) এর সুন্নত
রাসুল (সা.) খাবার গ্রহণের আগে সব সময় ‘বিসমিল্লাহ’ বলতেন।
তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও। এবং তোমার দিক হতে খাও। ’ (বুখারি, হাদিস নং : ৫১৬৭, তিরমিজি, হাদিস নং : ১৯১৩)
বিসমিল্লাহ বলতে ভুলে গেলে
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো। আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও, তাহলে বলো, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওআখিরাহ। ” (আবু দাউদ, হাদিস নং : ৩৭৬৭, তিরমিজি, হাদিস নং: ১৮৫৮)
হাত ধুয়ে শুরু ও শেষ করা
খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক। না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসুল (সা.) খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানাহারের আগে উভয় হাত কব্জি পর্যন্ত ধুয়ে নিতেন। (মুসনাদে আহমাদ)
অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। (মুসনাদে আহমাদ ও ইবনে মাজাহ)






