চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজি ও ডিমের দাম।

চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজি ও ডিমের দাম। এতে একদিকে যেমন হিমশিম খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবার, অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন পাইকারি বাজার থেকেই দাম বেড়ে আসছে, ফলে ভোক্তাদের ওপর চাপ পড়ছে সবচেয়ে বেশি।বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও কমার কোনো লক্ষণ নেই।

আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার কমে মিলছে না। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কোনো সবজির দাম ১০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডিমের দামও বাড়তি। এতে করে নিত্যপণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

ক্রেতারা বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। সীমিত আয় হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন টানা কয়েকদিন ধরে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। ফলে সবজি তুলতে পারছেন না কৃষক। এজন্য দাম বাড়তি

নগরীর চৌমুহনী কর্ণফুলী বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকা, ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.