ইংরেজি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ

বাংলাদেশে এড-টেক (শিক্ষা-প্রযুক্তি) খাতে নতুন উদ্যোগ এলসা স্পিক। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইংরেজি ভাষা শিক্ষা সহায়ক অ্যাপ।এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস এবং ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন অ্যাপ
প্রসঙ্গে অবহিত করেন।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট, সংক্ষেপে এলসা। অ্যাপটি এআই ঘরানার অ্যাপ্লিকেশন, যা ইংরেজি উচ্চারণ, বাক্য গঠন ও দৈনন্দিন আলাপচারিতায় দক্ষতা উন্নয়নে সহায়ক।
নির্মাতারা জানান, বিশ্বের ১৯০টির বেশি দেশে আট কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগে মতামত বা ফিডব্যাক এবং শেখার কনটেন্ট সাজিয়ে দেয় এলসা। ইংরেজি ভাষাচর্চায় যা কর্মজীবী ও শিক্ষার্থীর জন্য সহায়ক হিসেবে কাজ করে।

অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস বলেন, এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা সহজ, প্রযুক্তিনির্ভর এবং সবার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ইংরেজিতে ভাষাগত দক্ষতা আত্মবিশ্বাস ও বৈশ্বিক চাকরির বাজারে সুযোগের দ্বার উন্মোচন করবে। ব্যাকবনের অভিজ্ঞতা ও অবকাঠামো এবং এলসার এআই প্রযুক্তির মিশেলে সারাদেশে লাখো আগ্রহীকে উপকৃত করবে। শিক্ষার ডিজিটাল রূপান্তর ও ভাষাগত দক্ষতার জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।

ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন বলেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের বৈশ্বিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে কাজ করছি। ইতোমধ্যে বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপি, ইউএসএআইডি ও জাইকার মতো বৈশ্বিক কয়েকটি সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়নে কাজ করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু অ্যাপ বাংলাদেশে নিয়ে এসেছি। এলসা স্পিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন উদ্যোগ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.