ময়মনসিংহে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে যায়।

স্থানীরা জানান, বাঁধ ভেঙে ওই গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর। ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।

ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ওরায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.