টিভির স্ক্রিনে দাগ না ফেলে পরিষ্কার করবেন যেভাবে

পরিষ্কার, স্বচ্ছ দৃশ্য উপভোগ করার জন্য টিভির স্ক্রিন পরিষ্কার রাখা অপরিহার্য। কিন্তু ভুলভাবে পরিষ্কারের কারণে টিভির স্ত্রিন ঘোলা হয়ে যায়, দাগ পড়ে যায়। আধুনিক টিভি স্ক্রিন, তা এলইডি, ওএলইডি, অথবা কিউএলইডি যাই হোক না কেন, এর সংবেদনশীল আবরণ থাকে যাতে সহজেই আঁচড় পড়তে পারে।

টিভির স্ক্রিন পরিষ্কার করতে প্রথমেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিন। তারপর পরিষ্কারের কাজ শুরু করুন। চলুন কীভাবে খুব সহজে দাগ না ফেলে টিভি স্ক্রিন পরিষ্কার করতে পারেন তা জেনে নেওয়া যাক-

>> প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে নিন। সবচেয়ে ভালো হয় মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। এই ধরনের কাপড় টিভি স্ক্রিন থেকে আঙ্গুলের ছাপ এবং দাগ দূর করতে খুবই সাহায্য করে।

>> কখনোই কাপড় বা টিস্যু দিয়ে ঘষাঘষি করা যাবে না। আলত হাতে স্ক্রিন মুছে নিন।

>> স্ক্রিনে সরাসরি লিকুইড স্প্রে করা উচিত না। প্রথমে আপনি যে মাইক্রোফাইবার কাপড় বা যে কাপড় দিয়ে স্ক্রিন পরিষ্কার করতে চাইছেন সেটি উপর লিকুইড স্প্রে করুন। তারপর স্ক্রিন মুছে নিন।

>> অতিরিক্ত স্প্রে করলেও টিভির ক্ষতি হতে পারে। অ্যামোনিয়া, অ্যালকোহল বা অ্যাসিটোনযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয় কারণ এতে অ্যান্টি-গ্লেয়ার আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

>> টিভি স্ক্রিন পরিষ্কার করার সময় প্রথমে এক দিকে মোছা উচিত এবং দ্বিতীয়বার বিপরীত দিকে করা উচিত। এতে স্ক্রিনে মোছার দাগ পড়ে থাকবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.