ADVERTISEMENT

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা

দেশের অন্যতম প্রধান পৌর সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সেগমেন্টের আওতায় স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস এবং এফডিআরের মতো একাধিক সুবিধা গ্রহণ করতে পারবেন।

২০২৫ সালের ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড মো. শহিদুল ইসলাম খান, রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং ফিরোজ মাহমুদ, ক্লাস্টার ম্যানেজার জাহেদুল ইসলাম মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার রুবেল সাহা, ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিট হেড নার্গিস আক্তার মুন্নি এবং অ্যাসোসিয়েট ম্যানেজার তোফাজ্জল হোসেন মবিনসহ আরও অনেকে।

বাংলাদেশের চাকরিজীবীদের জন্য সহজ, বিস্তৃত ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক সদা প্রতিশ্রুতিবদ্ধ। মানসম্পন্ন এবং কাস্টমাইজড ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে কর্মজীবীদের আর্থিক জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.