বিশ্বমানের শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বার উন্মুক্ত করতে এবং শতভাগ পর্যন্ত স্কলারশিপের চমৎকার সুযোগ পেতে প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর তারই প্রেক্ষিতে এবার দেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে ডেল্টা ইমিগ্রেশন করেছে স্টাডি অ্যাব্রড ইন কোরিয়া” শীর্ষক স্পট অ্যাডমিশন প্রোগ্রাম।
গত ৫ই মে, সোমবাদ চট্টগ্রামের দি পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সরাসরি উপস্থিত ছিলে কোরিয়ার অন্যতম খ্যাতনামা কিউংডং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর জন লি, কে.এল.এ.সি এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জুলিয়া জাং, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ও গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. নুর আলম।
সারাদিনব্যাপি এই আয়োজন জুড়ে ছিলো স্পট অ্যাডমিশনের সুযোগ,১০০% পর্যন্ত স্কলারশিপ,সহজ e-Visa প্রক্রিয়া,ফ্রি রেজিস্ট্রেশন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও অভিজ্ঞ পরামর্শদাতাদের উপস্থিতিসহ আরো নানা সুযোগ সুবিধা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ এবং প্রোফাইল মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কোরিয়া উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। বিশেষত যারা প্রযুক্তি, এআই ও আন্তর্জাতিক মানের শিক্ষায় আগ্রহী, তাদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ।
ডেল্টা ইমিগ্রেশন, যারা বিগত ১০ বছর ধরে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের গাইডলাইন ও সার্ভিস প্রদান করে আসছে, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোরিয়ায় পড়াশোনার পথকে আরও সহজ ও দ্রুততর করতে বদ্ধপরিকর।






