আজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় স্কাইপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ। ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। তবে এখন এর জনপ্রিয়তার হার মেনেছে হোয়াটসঅ্যাপ ও মেটার অন্য প্ল্যাটফর্মগুলোর কাছে।

তাই তো এটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানাধীন সংস্থা মাইক্রোসফট। কিছুদিন আগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ জানিয়েছিল, ‘তাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে তারা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারে।

২০২৫ সালের মে মাসে তারা স্কাইপ থেকে অবসর নেব্র এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর ফোকাস করবে। একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট।

তবে এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। এমনকি তাদের ডাটাও স্থানান্তরিত করে দেওয়া হবে। এজন্য ব্যবহারকারীদের কয়েক মাস সময়ও দিয়েছিল সংস্থা।

২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে।

গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল। কিন্তু কয়েক বছর থেকে স্কাইপের কদর কমেছে। এবার একেবারেই নিভতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটির বাতি। মাইক্রোসফট এডজ, ইন্টারনেট এক্সপ্লোরের তালিকায় এবার যুক্ত হচ্ছে স্কাইপ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.