চট্টগ্রামের প্রথম আধুনিক মার্কেট বিপণী বিতান

আপনি কি জানেন চট্টগ্রামের প্রথম আধুনিক মার্কেট কোনটি ছিলো?
চট্টগ্রাম মর্যাদাপ্রাপ্তির শত বছর পর প্রথম বহুতল আধুনিক বিপণিকেন্দ্র গড়ে ওঠে চট্টগ্রামে । নাম ‘বিপণী বিতান’। ডাকনাম নিউমার্কেট। এ শহরের প্রথম আইকনিক স্থাপনা যেখানে স্থাপিত হয়েছিলো চট্টগ্রামের প্রথম চলন্ত সিঁড়ি। চারতলা ভবনটি চট্টগ্রামের প্রথম আধুনিক বাণিজ্যালয়। নতুন মার্কেট থেকে ‘নিউমার্কেট’ নামের উৎপত্তি। সে কারণে আসল নাম ঢাকা পড়েছে নিউমার্কেটের ভেতর।

কর্ণফুলীর তীরের শহর চট্টগ্রাম। লুসাই পাহাড় থেকে নেমে আসা স্রোতোধারাকে সাক্ষী রেখে গড়ে ওঠা হাজার বছরের জনপদ।
এক ছাদের নিচে রকমারি পণ্যের কেনাকাটার সুবিধা নিয়ে ১৯৬৪ সালে গড়ে তোলা হয় ‘বিপণী বিতান’। ৪৮০টি দোকান নিয়ে এ মার্কেটের যাত্রা।মাঝখানে রয়েছে সবুজের সমারোহ, নার্সারি। সবুজের পাশ ঘেঁষে ফুলের সৌরভ গায়ে মেখে ঘোরানো–প্যাঁচানো ওয়াকওয়ে উঠে গেছে চতুর্থ তলায়। বন্দর নগরী চট্টগ্রামের প্রাচীনতম শপিংমলগুলোর মধ্যে অন্যতম বিপনী বিতান।

শুরু থেকেই জমজমাট ছিল আধুনিক এই বিপণিবিতান। এক ছাদের নিচে পোশাক, প্রসাধনী, জুয়েলারি, রান্নাঘরের সামগ্রী, গৃহসজ্জা, ইলেকট্রনিক পণ্য, মনিহারি, কার্ড, খাবার, বিনোদনের সামগ্রী—সবই যে মেলে এখানে। চট্টগ্রামের তখনকার জনপ্রিয় ও আদি যত ব্যবসাপ্রতিষ্ঠান—সব কটিই তখন নিউমার্কেটে দোকান কেনে।

সময়ের পরিক্রমায় ঐতিহ্যের নিউমার্কেটের আদল ও ব্যবসার ধরনে কিছু পরিবর্তন এসেছে। দুই যুগ আগে মার্কেটের পরিধি বাড়িয়ে বি-ব্লক চালু হয়, তবে তা এখনো পুরোপুরি চালু হয়নি। নিত্যনতুন বিপণিকেন্দ্রের ভিড়ে কমেছে নিউমার্কেটের ওপর চট্টগ্রামবাসীর নির্ভরতাও। তারপরও ঐতিহ্যের নিউমার্কেট জৌলুশ হারিয়েছে, তা বলতে রাজি নন ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.