নগরীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক

নগরীর আকবর শাহ থানার ইস্পাহানি ফ্যক্টরির গেইটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আশিক(১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ (৩০ জুন) বুধবার, বেলা ১২ টার দিকে ইস্পাহানি ফ্যক্টরির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আশিক পাহাড়তলী থানার নেছারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং ইস্পাহানী স্কুলের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, একে খান থেকে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় মো. আশিক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.