লকডাউনে চালু থাকবে শিল্প কারখানা

করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে বুধবার (৩০ জুন) সকালে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কারখানা।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.