তাঁর স্বপ্ন ছিল স্বাধীন স্বদেশ’ আর লক্ষ্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করা। বলছিলাম
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাষ্টারদা সূর্য সেনের কথা। চট্টগ্রাম জেলার বাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। পিতা রাজমনি সেন, মাতা শশীবালা সেন আর স্ত্রীর নাম পুষ্প কুহুলা সেন। নোয়াপাড়া দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন সূর্য সেন। নোয়াপাড়া হাইয়ার ইংলিশ স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত, নন্দনকানন ন্যাশনাল স্কুলে এন্ট্রান্স, চট্টগ্রাম কলেজে এফ এ এবং ১৯১৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন
তিনি শিক্ষাজীবনে অনুশীলন সমিতি ও যুগান্তর দল নামীয় বিপ্লবী সংগঠনের সংস্পর্শে আসেন এবং জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত হন। সূর্য সেনকে বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেন কোলকাতার বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তী। ১৯১৮ সালে সূর্য দেন চট্টগ্রামে ফিরে এসে গোপনে স্বতন্ত্রভাবে বিপ্লবী দল গড়ে তোলেন। আইরিশ বিপ্লবে অনুপ্রাণিত হয়ে নিজের বিপ্লবী দলের নাম রাখেন ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি- চিটাগাং ব্রাঞ্চ”। শিক্ষকতা করার কারনে মাষ্টারদা হিসেবে পরিচিত হন তিনি
সূর্যসেন ব্রিটিশদের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। ব্রিটিশরা তাকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। ১৯৩৩ সালের ২ ফেব্রুয়ারি সূর্যসেন ইংরেজ সেনাদের হাতে গ্রেপ্তর হয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে এই বিপ্লবীর ফাঁসি কার্যকর করা হয়। দেশের জন্য মাস্টারদা সূর্যসেনের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে বিপ্লবীদের প্রেরণার উৎস হয়ে আছে।
রাউজান সরকারি কলেজ সংলগ্ন রোডে মাস্টারদা সূর্য সেন এর একটি প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। এছাড়াও মাস্টারদাকে সম্মান জানাতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয় হলের নাম আছে৷ কলকাতা মেট্রো মাস্টারদা সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে “মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন”। মাস্টারদা সূর্য সেনের বাড়িতে নির্মিত করেছেন মা ও শিশু স্বাস্থ কমপ্লেক্স নামের একটি হাসপাতাল।এছাড়াও, মাস্টারদার নামে উল্লেখ যোগ্য হল গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও ২০১০ সালে মাস্টারদা নামে মাস্টারদা সূর্যসেন হল প্রতিষ্ঠা করা হয়।






