বাংলাদেশি তরুণ নির্মাতা সাদেক সাব্বির মোবাইল দিয়ে নির্মাণ করেছিলেন Side by Side শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা এবার Kuala Lumpur International Film Academy Award-এর জন্য অফিসিয়ালি নির্বাচিত হয়েছে।
জেন্ডারভিত্তিক সহিংসতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহানা সালাম শিল্পী এবং শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে সাফরিন হক ইনায়া।
নারীদের প্রতি সমাজের অবহেলা ও বৈষম্যকে কেন্দ্র করে লেখা এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন সাদেক সাব্বির নিজেই যা আগেই প্রশংসিত হয়েছিল। এর আগে, এটি UNDP আয়োজিত “Gender-Based Violence Mobile Film Fest 2024”-এ বিজয়ী হয়, যা সাদেক সাব্বিরের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Side by Side চলচ্চিত্রটি রেবিট কমিউনিকেশন-এর প্রযোজনায় নির্মিত হয়েছে, যেখানে এক্সিকিউটিভ প্রোডিউসার ছিলেন ইরফান হাইয়ুম। দেশের খ্যাতিমান চিত্রগ্রাহক গোলাম মাওলা নবীর-এর তত্ত্বাবধানে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ সম্পন্ন হয়।
কুয়ালালামপুর আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের অফিসিয়াল সিলেকশন প্রমাণ করে যে, মোবাইল ফিল্মমেকিংও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে। সাদেক সাব্বির ও তাঁর টিমকে আন্তরিক শুভেচ্ছা






