ADVERTISEMENT

অস্ট্রেলিয়ার উৎসবে ‘দ্য লাস্ট ওয়ার্ড’

তরুণ নির্মাতা সাদেক সাব্বির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’ অস্ট্রেলিয়ার সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছে। আগামী মে মাসে সিডনি শহরে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী এ আন্তর্জাতিক উৎসবে ২৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। সোলাস্টা ক্রিয়েটিভি কাউন্সিল আয়োজিত এ উৎসবের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য লাস্ট ওয়ার্ড’। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ এবং আইমন শিমলা।

উৎসবের আমন্ত্রণ প্রসঙ্গে সাদেক সাব্বির বলেন, ‘এটি শুধু তার জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য আনন্দের একটি সংবাদ। এর আগে এ চলচ্চিত্র নিয়ে তারা দক্ষিণ কোরিয়ায় দেশের প্রতিনিধিত্ব করেছেন। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়ানো সবসময়ই গর্বের বিষয়। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। এবার অস্ট্রেলিয়ার মতো বড় আসরে অংশগ্রহণ করতে পারাটা তাদের জন্য আরেকটি বড় অর্জন।’

‘দ্য লাস্ট ওয়ার্ড’ চলচ্চিত্রটি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার ইয়ুসো ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে আমন্ত্রণ পেয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে সাদেক সাব্বির এবং চলচ্চিত্রটির অন্যতম অভিনেতা ইমতিয়াজ বর্ষণ সে উৎসবে অংশ নেন। এবার অস্ট্রেলিয়ার সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেল ‘দ্য লাস্ট ওয়ার্ড’।

সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো বৃহৎ আসরে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংস্কৃতি ও গল্পের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.