গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কারা দেখছে, জানা কি সম্ভব

জেনে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছেন” শীর্ষক এমন শিরোনামে প্রতিবেদন প্রায়ই নজরে আসে বিভিন্ন নিউজ পোর্টালে। প্রতিবেদনে সাধারণত কিছু ধাপ উল্লেখ করে দাবি করা হয়, এগুলো অনুসরণ করলে জানা যাবে কারা আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে। তবে বাস্তবে ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো ফিচার চালু করেনি, যার মাধ্যমে প্রোফাইল ভিজিটরদের তালিকা দেখা সম্ভব।

বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাদের টিমের অনুসন্ধানে জানা যায়, নীরবে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে কে, তা জানা সম্ভব নয় বরং এ ধরনের কোনো সুবিধা ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের দেয় না।

প্রতিবেদনে প্রকাশিত ধাপগুলো বিশ্লেষণের মাধ্যমে এই পদ্ধতিটি কার্যকর নয় বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। এছাড়া, প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা দেখা সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ তাদের হেল্প সেন্টারে জানিয়েছে, “ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে তা ট্র্যাক করতে দেয় না। থার্ডপার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা প্রদান করতে অক্ষম।”

ফেসবুক বরাবরই প্রোফাইল ভিজিট সম্পর্কিত তথ্য গোপন রাখে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোপনীয়তা রক্ষা করতে এটি ফেসবুকের নীতিমালার অংশ। সুতরাং, এই ধরনের প্রতিবেদনে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করার আগে সতর্ক হওয়া উচিত।

উল্লেখ্য, বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে এ বিষয়টি নিয়ে প্রথমদিকে “জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?” শীর্ষক শিরোনামে ২০১৬ সালের ৮ মে দৈনিক ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্যটি প্রচার করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.