ADVERTISEMENT

২০ টাকায় পাওয়া যাচ্ছে ‘মেয়েদের মন’

শিক্ষার্থীদের হাতে বানানো দুই শতাধিক পিঠা নিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে চলছে পিঠা উৎসব। দিনব্যাপী এ মেলায় পিঠার স্বাদ নিতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে আগতদের বেশিরভাগই ভিড় করছেন ‘মেয়েদের মন ২০ টাকা’, ‘ভালোবাসা ডটকম’ এবং ‘হৃদয় হরণ ও ব্যাকআপ’ পিঠা যে স্টলগুলোতে বিক্রি হচ্ছে সেখানে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।

শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো. মতিউরের উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া

এছাড়া অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, গুরুদয়াল সরকারি কলেজের সম্পাদক মো. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা পিঠার স্টলগুলো একে একে ঘুরে দেখেন

যেখানে ছিলো ২৩টি স্টলে পাটিসাপটা, ভাপা পিঠা, নকশি পিঠা, মাংস পুলি, দুধ পুলি, নারকেল পুলি, দুধ চিতই, দুধ পোয়া, ঝাল পোয়া, মাল পোয়া, সেমাই পিঠা, ডিম পিঠা, মাংস-ঝাল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, জামাই পিঠা, রুট পিঠা, থামি পিঠা, অঙ্কন পিঠা, চিরুনি পিঠা, ঝিনুক পিঠা, দুধ গুগল, বিস্কুট পিঠা, সমুচা পিঠা, ঝিলমিল পিঠা, ডিমের পুডিং, চিকেন চপ, প্রজাপতি পিঠা, চাপটি, টাকি পিঠা, চিতই, ডিম চিতই, দুধের সন্দেশ, ডোবা পিঠা, গোলাপ কাটা পিঠা, পাপড়ি পিঠা, মাংসের পুলি, পায়া পিঠা, শিমফুল পিঠা, অরেঞ্জ জেলি, বেলুনি পিঠা, গোলাপফুল পিঠা, ভ্যানিলা জেলি, মি ডুবা, শল পিঠা, দুধ পলি, সুখ চিতই, মলই পিঠা, বিস্কুট পিঠা, খাল মশলা পিঠা, টমেটো ঝাল পিঠা, কুড়িমুড়ি পিঠা, নারিকেলের চিড়া, মাংসের মশলা পিঠা, এম পিঠা, এহন সুপি পিঠা, মিষ্টি পিঠাসহ মোট ২৩টি স্টলে দুই শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা। একেকটির স্বাদ একেক রকম।

এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাঙালিয়ানা স্টলে ‘মেয়েদের মন ২০ টাকা’ নামে একটি পিঠা পাওয়া গিয়েছে। এই পিঠা খেতে এবং দেখতে দর্শনার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।

এ নিয়ে স্টলে থাকা শিক্ষার্থী জয়া বিশ্বাস বলেন, তাদের স্টলে ব্যতিক্রমী একটি পিঠা রেখেছেন, ‘মেয়েদের মন ২০ টাকা’। মূলত এটা দেখতেই মানুষ তাদের স্টলে ভিড় করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.