শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং প্রতিযোগিদের অনুপ্রানিত করতে প্রতি বারের ন্যায় এবারো চট্টলা রানার্স ৪র্থ বারের মতো আয়োজন করতে যাচ্ছে “Chattala Runners (CR) 10KM Run 2025″। এবারের দৌড় প্রতিযোগিতার নাম “Sam Bond – CR 10K 2025” এবং এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সব বিপ্লবীদের প্রতি স্যালুট। নগরীর জামালখান মোড়স্থ দ্যা সিগনেচার রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা তাদের এই আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
Sam Bond – CR 10K 2025 একটি প্রতিযোগিতামূলক ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি, শুক্রবার, সকাল ৬:৩০ টায়। দৌড় শুরু হবে সকাল ৬:১০ মিনিটে এবং শেষ হবে সকাল ৭:৫৫ মিনিটে। আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথম এভারেস্ট পর্বত আরোহী বাবর আলী, Sam Bond এর চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস,দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, চট্টলা রানার্স এর উপদেষ্টা প্রদিপ দেব সহ নগরীর গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ।
এবারের প্রতিযোগিতায় ৭৬৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন, যারা মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ হয়ে দৌড়াবেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে সাথে কয়েকটি বিভাগে জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের এই রানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিরা অংশ নিবেন। এছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্থান, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও মিয়ানমারসহ মোট ১৪ টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ করা হবে।






