ADVERTISEMENT

শিশুদের প্রতিভার রঙে রাঙানো সিভার বর্ণিল আয়োজন

প্রতিভা বিকাশে শিশুদের জন্য সাংস্কৃতিক আয়োজন এখানে নেই কোনো সীমাবদ্ধতা, আছে কেবল আনন্দ আর অনুপ্রেরণার মুক্তধারা। তারই প্রেক্ষিতে সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ও শিশু বিকাশ ইন্সটিটিউট ‘‘Children With Spacial Needs Department of CIVA” – সিভার যৌথ আয়োজনে “৮ম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ৭ই ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সিভা স্কুলের শিশু, কিশোরদের অংশগ্রহনে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশনায় ছিল – নৃত্য , সংগীত,ম্যাজিক শো,আবৃত্তি সহ অন্যান্য সৃজনশীল বিষয় সমূহ, যেখানে স্কুলের তিন শতাদিক অভিভাবক উপস্তিত ছিলেন।
শতাদিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সিভার ফাইন আর্ট শিক্ষিকা পৃথ্বীষা বৈদ্য এর কিউরেটিং এ শিশুদের ১০০ এর বেশি শিল্পকর্ম নিয়ে আর্ট গ্যালারিতে শুরু হয়েছিলো বার্ষিক চিত্র প্রদর্শনী যা চলছিলো ৮ই ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ বলেন চট্টগ্রামে সিভা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানেবিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা Children With Spacial Needs Department প্রতিষ্টা করে এই পর্যন্ত ১৫০০ এর অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অত্যন্ত সফল্যের সাথে বিভিন্ন থেরাপি ও প্রাক-প্রাথমিক শিক্ষা তারা নিশ্চিত করেছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী,উপস্থিত ছিলেন প্রয়াস-চট্টগ্রাম এর প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট ডেন্টাল সার্জন এস এম সারওয়ার আলম, সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু

এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ২০২৪ সালে প্রাক-প্রাথমিক শিক্ষা সফল ভাবে শেষ করা শিশুদের ও প্রদর্শনীতে অংশগ্রহন করা শিশুদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয় ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.