চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আর দশজনের মতো চেষ্টা করেছিলেন টিউশন জোগাড় করার। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় থেমে যাননি সুমাইয়া, দিয়েছেন সাহসিকতার পরিচয়। নিয়েছে ভিন্নধর্মী উদ্যোগ, আর সে উদ্যোগ এখন প্রশংসায় ভাসছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পিঠা বিক্রি শুরু করেছেন সুমাইয়া।
পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থীই পড়াশোনার পাশাপাশি টিউশনিকেই বেছে নেয় সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে নিজ ক্যাম্পাসেই পিঠা বিক্রি করে আত্মপ্রতিষ্ঠা করার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আকতার।
সুমাইয়ার এই উদ্যোগ শুধু তাঁর আর্থিক চাহিদা পূরণ করছে না, বরং অন্য শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই মনে করেন, কাজের কোনো ছোট-বড় বিষয় নেই। নিজের চেষ্টায় সৎপথে জীবিকার পথ তৈরি করাই আসল
সুমাইয়ার কাছে এটি সম্মানের কাজ। নিজের চেষ্টায় কিছু করতে পারাটা আলাদা অনুভূতির জন্ম দিচ্ছে তার মনে। ক্যাম্পাসে সহপাঠীরাও তাকে উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এমন উদ্যোগ কেবল সুমাইয়াকে নয়, অনেক শিক্ষার্থীকে তাদের সংকট কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করবে। সুমাইয়ার এই প্রচেষ্টা অনুকরণীয় ও প্রশংসনীয়। যা বাকি দশ জন নারীকে উদ্যোক্তা হতে সহায়তা করবে।






