বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দিনদিন ইংরেজি শিক্ষার গুরুত্ব বাড়ছে। সেই সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। শিশুদের ইংরেজি শিখার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন তার পাশাপাশি সঠিক প্রতিষ্ঠান। যেখানে বিভিন্ন একটিভিটির মাধ্যমে বাচ্চাদের ইংরেজিতে করা হবে দক্ষ। ঠিক এমনই এক প্রতিষ্ঠান ল্যাংগুয়েজ একাডেমি।
নগরীর চকবাজার থানার ঠিক পাশে আলি প্লাজার তৃতীয় তলা ল্যাংগুয়েজ একাডেমি তাদের যাত্রা শুরু করেছে নভেম্বরের ২২ তারিখে৷ এরই মধ্যে তারা তাদের দক্ষ টিউটর দ্বারা প্রতি সপ্তাহে দুইদিন করে ক্লাস নিচ্ছে শিশুদের। যেখানে শিশুদের নানা এক্টিভিটির মাধ্যমে শিখানো হচ্ছে ইংরেজি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চারা যেখানে মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, সেখানে ল্যাংগুয়েজ একাডেমীর এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
একজন শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়া শুরু করে এবং মাস্টার্স পর্যন্ত ইংলিশে পড়ে কিন্তু দুঃখের বিষয় মাস্টার্স শেষ করার পরেও একজন শিক্ষার্থী সঠিকভাবে ইংরেজি কথা বলতে পারে না,এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ল্যাংগুয়েজ একাডেমীর যাত্রা শুরু করে। তার পাশাপাশি অভিভাবকদের জন্যও নানা ক্লাসের ব্যাবস্থা করা হয়। যেখানে বাচ্চাদের ইংলিশের উপর কিভাবে গুরুত্বারোপ করা যায় কিংবা একজন অভিভাবক হিসেবে কোন কোন বিষয় মাথায় রাখা উচিৎ সেই বিষয় নিয়ে তাদের অবগত করা হয়।
প্রতিষ্ঠানটি নানা কার্যক্রমের মাধ্যমে নিজেদের সেরাটা দিয়ে অভিভাবকদের আস্থা অর্জন করেছে। তারাই প্রথম কিডস এবং জুনিয়রদের জন্য স্পোকেন ইংলিশ এই ব্যাবস্থা চালু করে। স্টুডেন্টদের মধ্যে ইংরেজি ভীতি দূর করে ল্যাংগুয়েজ একাডেমি শুধু শহরেই নয় বরং বরং পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করবে বলে তারা আশাবাদী।






