নিলামে বিক্রি রানীর ১৪ ঘোড়া

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উৎসাহের কথা কারও অজানা ছিল না! রাজ-আস্তাবল ভরা থাকত ঘোড়ায়৷ সেগুলি অংশ নিত ঘোড়দৌড়েও। ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন স্বয়ং রানি।

রানির মৃত্যুর পর এখন তাঁর সিংহাসনে রাজা তৃতীয় চার্লস৷ সেই চার্লসই এবার নিলাম ডেকে বিক্রি করে দিলেন মায়ের ১৪টি ঘোড়া!

জীবদ্দশায় রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য নতুন বছরের শুভেচ্ছাবার্তা আসত বিশ্বের বিভিন্ন সরাকর প্রধানের কাছ থেকে। উৎসবের মরসুমে আসত নানাবিধ উপহারও। ব্রিটেনের রাজ সিংহাসনে বসার পর মায়ের প্রিয় সেই ঘোড়াগুলির মধ্যে ১৪টি বিক্রি করে দিলেন কিং চার্লস। সোমবার নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলিকে বিক্রি করা হয়৷

আরও পড়ুন: মরে যাচ্ছি, বাঁচাও! রাস্তায় রক্তাক্ত নাবালিকার আর্তি, সবাই ব্যস্ত ছবি-ভিডিওতে

মৃত্যুর আগে সর্বশেষ গত জুন মাসে শারীরিক অসুস্থতার কারণে ডার্বিতে যেতে পারেনি তিনি। তাতে কি? উইনসর প্রাসাদে বসেই টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। অন্যদিকে, রানি এলিজাবেথের প্রতিনিধি হিসাবে মাঠে উপস্থিত হয়েছিলেন তাঁর বোন রাজকুমারী অ্যান। তিনিও ঘোড়াপ্রেমী ববেই পরিচিত৷

টেটারসলসের মুখপাত্র জিমি জর্জের কথায়, ঘোড়া বিক্রির ঘটনা নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়। প্রতি বছরই রাজবাড়ির কিছু ঘোড়া বিক্রি করা হয়ে থাকে। তিনি জানান, রাজবাড়ির আস্তাবলে অনেকগুলি ঘোড়া শাবক রয়েছে।

এতগুলি ঘোড়া ওই আস্তাবলা রাখা সম্ভব হচ্ছে না৷ সেই কারণেই ১৪টি ঘোড়া বিক্রি করা হয়েছে৷ রানি নেই বলে চার্লস জমানায় যে ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে, তেমনটা নয় বলেই দাবি তাঁর৷

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.