না ফেরার দেশে অভিনেতা মাসুম আজিজ

বরেণ্য অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টানা চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, আজ সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চ ও টিভি নাটকের এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী।

তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন মাসুম আজিজ। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ার পর রিং পরানো হয়। এছাড়া তিনি ক্যান্সারেও ভুগছিলেন। এর পর থেকে প্রায় সময় তিনি অসুস্থ হয়ে পড়তেন। সবশেষ গত বৃহস্পতিবার পরিস্থিতির মারাত্মক অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আরও পড়ুন: অভিনেত্রী অপর্ণা ঘোষের মায়ের মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন গুণী এই অভিনেতা। ১৯৮৫ সালে প্রথমবারের মতো অভিনয় করেন টিভি নাটকে। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

মাসুম আজিজ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’, ‘সনাতন গল্প’। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.