মানুষ অসুস্থ হলে ছুটে যান হাসপাতালে, পশু পাখি অসুস্থ হলে কোথায় যায়? পশু চিকিৎসক থাকলেও এতদিন অসুস্থ পশু পাখির যাওয়ার জন্য কোনো হাসপাতাল ছিল না, এবার চট্টগ্রামেই পাঁচ বন্ধু মিলে গড়ে তুললেন পশুদের জন্য হাসপাতাল, নাম দিয়েছেন অ্যান্টিডোট ক্লিনিক।
পায়েল, ফয়সাল, মিনহাজ, অভিজিৎ ও মিশুক। পাঁচ বন্ধু চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী। ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঠ চুকিয়েছেন পাঁচ বছর আগে। পাঁচ বন্ধুর স্বপ্ন ছিল পেট ক্লিনিক করবেন। তাই স্বপ্নকে বাস্তব রুপ দিতে পাস করার পর চাকরির পেছনে না ছুটে গড়ে তুলেছেন পেট ক্লিনিক। নাম দিয়েছেন অ্যান্টিডোট ক্লিনিক। নগরীর ওয়াসা মোড়ের গার্ডেন সিটি কমপ্লেক্সে এই ক্লিনিকের অবস্থান।
উদ্ভোধনের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে হাসপাতালটি। অনেকেই নিজের পোষা প্রাণীটিকে নিয়ে আসছেন চিকিৎসা দিতে। হাতের কাছে এমন প্রাণী হাসপাতাল পেয়ে খুশি সেবা প্রার্থীরা।
https://www.facebook.com/watch/?ref=search&v=1255246958633862&external_log_id=284a070a-5430-4021-9237-e9a13505d4e4&q=chittagong%20live
‘অ্যান্টিডোট’ বা প্রতিষেধক নামে পূর্ণাঙ্গ এ ক্লিনিকে রয়েছে আধুনিক পরীক্ষাগার। পরীক্ষা – নিরীক্ষার মাধ্যমে আক্রান্ত পশুপাখির রোগ নির্ণয় করা হয় এখানে। রয়েছে একটি আধুনিক অপারেশন থিয়েটারও।
ক্লিনিকে সব ধরনের পোষা প্রাণীর ভেটেরিনারি কনসালট্যান্সি ও চিকিৎসা, অত্যাধুনিক অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারসহ প্রাণিখাদ্য, বিড়াল ও কুকুরের টিকা সরবরাহ করা হয়। পাঁচ বন্ধুর এই উদ্যোগ প্রাণী চিকিৎসায় অন্যতম মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা।






