ভুল করে অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা, তারপর…

এ যেন বিনা ডাকেই ধরা দিল ভাগ্য! মোবাইলে হঠাৎ খুদে বার্তা, দেখলেন গুগল থেকে অ্যাকাউন্টে জমা হয়েছে কয়েক কোটি টাকা! যা দেখে স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ ওই ব্যক্তির। টাকার অঙ্কটা প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই কোটি টাকা। কিন্তু হঠাৎ গুগল কেন এত টাকা পাঠাল, তা আঁচই করতে পারছিলেন না আমেরিকার ওই ব্যক্তি।

এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারি নামের ওই ব্যক্তি। আচমকা এমনভাবে ‘ভাগ্য’লাভের এই কাহিনি গত বুধবার টুইট করেছেন তিনি। তবে এত টাকা পেয়ে উল্লসিত নন তিনি। বরং চিন্তার ভাঁজ পড়েছে কপালে। তাই এক পয়সা খরচও করেননি স্যাম।

টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল আমায় ২ লক্ষ ৪৯ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। কোনও কি উপায় রয়েছে গুগলের সঙ্গে যোগাযোগ করার?’ সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি টাকা ফেরত চান, তাতে কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: খাবারে কাঁচা নুন লাগে, অজান্তেই ডাকছেন বিপদ!

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, স্যাম ‘বাগ বাউন্টি হান্টার’ হিসাবে কাজ করেন। গুগলের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁকফোকর থাকলে তা খুঁজে বার করার কাজ করেন স্যাম। কিন্তু তাঁর এই অপ্রত্যাশিত ভাবে অর্থ প্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনও সংযোগ নেই বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।

এক সাক্ষাৎকারে স্যাম জানান, তিনি ওই অর্থ তাঁর কাছেই গচ্ছিত রাখছেন। কারণ যদি গুগল ফেরত চায়, তা হলে তিনি ফিরিয়ে দেবেন। তাঁর কথায়, গুগল যদি তাঁর টুইট-বার্তায় সাড়া না দেয়, তা হলে এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে রাখবেন, যাতে এ জন্য কর দিতে না হয়।

এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে গুগ্‌‌ল। আদতে ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে তাঁরা টাকা পাঠিয়েছেন, সে কথা জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ভুলবশত আমরা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছি। ওই ব্যক্তিকে সাধুবাদ জানাই যে, তিনি দ্রুত বিষয়টি উত্থাপন করেছেন। আমরা ভুল শুধরে নেব।’

স্যামের থেকে টাকা যে ফিরিয়ে নেওয়া হবে, সে কথাও জানাতে ভুল করেনি গুগল ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.