চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকির বাজার আসদ্গঞ্জ

শুটকি বাঙ্গালির প্রাণের খাবার। বাঙালির ঐতিহ্যের একটি অন্যতম অংশ হল এই শুটকি। চট্টগ্রামের আসদগঞ্জকে বলা হয় শুটকির রাজ্য। দেশীয় মাছের নানা প্রজাতির শুটকি পাওয়া যায় দেশের সর্ববৃহৎ এই বাজারে। শতাব্দী প্রাচীন এই শুটকির বাজার স্থানীয়দের কাছে শুটকির বন্দর নামে পরিচিত।

দেশের বিভিন্ন স্থানে যে শুটকি পাওয়া যায়, মূলত এখান থেকেই সেগুলো যায়। দেশের সবচেয়ে বড় শুটকির এই বাজারে বিক্রি হয় প্রায় ৭৫ প্রকারের শুটকি। শুটকির মধ্যে সবচাইতে দামি হচ্ছে লাক্ষা ও রূপচাঁদা মাছের শুটকি। বর্তমানে এক কেজি রূপচাঁদা শুটকি ২০০০ থেকে ৩০০০ টাকা ও  লাক্ষা ৪০০০ থেকে ৫০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অত্যন্ত মজাদার এবং উৎপাদন খরচের কারণে এগুলোর দাম বেশি বলে ব্যবসায়ীরা জানান। ছুরি শুটকি ৭০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয় এই বাজারে। শুটকির মধ্যে কম দামের শুটকি হচ্ছে মিশালী শুটকি। তবে লইট্ট্যা শুটকির চাহিদা বেশি। বর্তমানে প্রতি কেজি লইট্ট্যা শুটকি বিক্রি হয় সাড়ে তিনশ’ থেকে ছয়শ’ টাকার মধ্যে।

আরও পড়ুন: উপমহাদেশের প্রথম বিস্কুট চট্টগ্রাম অঞ্চলের বেলা বিস্কুট

বাংলাদেশের উৎপাদিত সামুদ্রিক শুটকির সবচেয়ে বড় অংশ তৈরি হয় কক্সবাজারে। কক্সবাজারের নাজিরারটেক এলাকাকে দেশের শুটকি উৎপাদনের  বৃহত্তম কেন্দ্রস্থল তথা শুটকির গ্রাম বলে বিবেচনা করা হয়। এছাড়াও শুটকি উৎপাদিত হয় সুন্দরবনের দুবলার চড়, সেন্ট মার্টিন আইল্যান্ড, সোনাদিয়ার চড়, মহেশখালী, সুনামগঞ্জের ইব্রাহীমপুর, জামালগঞ্জের জশমন্তপুর সহ আর অন্যান্য জায়গায়।

দেশের উত্তরাঞ্চলেও  শুটকি মাছ পাওয়া যায়। এর মধ্যে নাটোর, সিরাজগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর অন্যতম। এখান থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ব্যবসায়ীরা শুটকি নিয়ে যান। কম দামে ভালো মানের শুটকি পাওয়া যায় তাই অনেককে খুচরায় কিনতেও দেখা যায়।

দেশের চাহিদা মিটিয়ে আমাদের দেশের শুটকি মাছ রপ্তানি হচ্ছে বিদেশেও। দেশে উৎপাদিত বিভিন্ন প্রজাতির শুটকি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, মালেশিয়া, শ্রীলংকা, পাকিস্তান, হংকং, ব্রিটেন, আমেরিকা, চীন, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে।

এই বাজারে রয়েছে শতবর্ষী পুরনো দোকান। প্রতিদিন শতকোটি টাকার শুটকি বিক্রি হয় আসদগঞ্জের এই বাজারে। ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আসদগঞ্জের শুটকি বাজার বড় একটি স্থান করে নিয়েছে।

https://www.facebook.com/watch/?ref=search&v=604417771377474&external_log_id=efeec7b8-d6a2-4702-9ff0-80c2d1bc5880&q=chittagong%20live

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.