বাবর আজম নাকি শানাকা—কার হাতে উঠতে যাচ্ছে ট্রফি

এশিয়া কাপের ১৫তম আসরের ট্রফি উঠছে কার হাতে, বাবর আজম নাকি দাসুন শানাকা? উত্তর জানা যাবে আজ রাতের শেষ ভাগে।। বাংলাদেশ সময় আজ রোববার (১১ সেপ্টেমবর) রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। যদিও ফাইনালের আগেই ড্রেস রিহার্সেল হয়েছে দুই দেশের। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ হাতে রেখে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা।

এবারের এশিয়া কাপের সবচেয়ে ধারাবাহিক দল শ্রীলঙ্কা। আসরের সবকটি দলের বিপক্ষে জয়ের একমাত্র রেকর্ডটাও শ্রীলংকার। তাই ফাইনালের আগে শ্রীলংকাই ফেভারিটের তালিকায় থাকছে ক্রিকেট বিশ্লেষকদের। এশিয়া কাপ শুরুর আগেই মোটেও ফেভারিট ছিল না তারা। আন্ডারডগ হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলো তারা। এমনকি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে এশিয়া কাপ যাত্রা শুরু হয়েছিল শ্রীলঙ্কার।

তবে, এরপর শক্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। গ্রুপ পর্বের বাঁচা মরার লড়াইয়ে ১৮৩ রান তাড়া করে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। আর সুপার ফোরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে শানাকার দল। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৭৫ রান তাড়া করে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারায় ৫ উইকেটে। আর সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায়। সুপার ফোরের সবকটি ম্যাচ জিতেই ফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: পাকিস্তানে আনন্দ মিছিলে গুলি, প্রাণ হারালেন ৩ জন

অন্যদিকে, ফাইনালের আরেক দল পাকিস্তানও প্রথম ম্যাচ হেরেই শুরু করেছিল তাদের এশিয়া কাপ মিশন। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এরপর হংকংয়ের বিপক্ষে ১৫৫ রানের দাপুটে জয়ে সুপার ফোরে ওঠে। সুপার ফোরে ফের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল। সুপার ফোরের পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

টান টান উত্তেজনাকর ম্যাচে শেষ ওভারে নাসিম শাহের পর পর ২ ছক্কায় আফগানদের ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের জয়ের মধ্যদিয়ে বিদায় নিশ্চিত হয় ভারতের। আর সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৫ উইকেটে হারে তারা।

তাই ফাইনালের আগে পাকিস্তানের চেয়ে বেশী আত্নবিশ্বাসী থাকবে লঙ্কানরা। কিন্তু ফাইনাল ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে পাকিস্তানের। তবে এই ম্যাচে টস হতে পারে এক্স ফ্যাক্টর। কারণ টস জিতে আগে বল করা দলই বেশি জয় পেয়েছে। তাই চ্যাম্পিয়ন নির্ধারণে টস রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ফাইনালের শেষ হাসি কে হাসে তা আর কয়েক ঘণ্টা সময় পরেই বলে দেবে।

দুবাইয়ে আজ সরকারি ছুটির দিন। তাই ফাইনালে দুই দলের মহারণ দেখতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে তা আগেভাগেই বলা যায়। তার অবশ্য অন্য কারণও আছে। এশিয়া কাপ খেলতে আসার আগে দর্শকদের কাছে ফেভারিটের তালিকায় ছিল ভারত-পাকিস্তান। তাই অনেকেই আগেভাগে এ দুই দলের খেলা দেখতে টিকেট কেটে রাখেন। টুর্নামেন্ট থেকে ভারত বিদায় নিলেও ভারতীয় সমর্থকদের আজ শ্রীলংকার পক্ষে গলা মিলাতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.