চরকিতে ‘দুই দিনের দুনিয়া’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

হাওয়ার পর কারাগার, দুই ছবিতেই বাজিমাত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর সাফল্যের মুকুটে জমা হচ্ছে একের পর এক পালক। এরই মধ্যে চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব ফিল্ম প্রকাশের ঘোষণা দিয়েছে ওটিটি প্লাটফর্ম চরকি।

‘দুই দিনের দুনিয়া’ নামের এ নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাস। চঞ্চল চৌধুরীর সাথে এ ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশে অভিনয় জগতের আরেক নক্ষত্র ফজলুর রহমান বাবুকে।

আরও পড়ুন: এবার নির্মাণ হচ্ছে অনন্ত-বর্ষার ‘কিল হিম’

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করেছে।
এ বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে শিগগিরই আসছে ‘দুই দিনের দুনিয়া’।

‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম নির্মাতা অনম বিশ্বাস বলেন, ওয়েব ফিল্মটার শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তাছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। সামনে টিজার প্রকাশ হবে। তার পর সব বলতে পারবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.