কাল সারাদেশে অর্ধদিবস হরতাল

জ্বালানি, সার, খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। বাম গণতান্ত্রিক জোট এ হরতাল আহ্বান করেছে। এতে ৯ সংগঠনের সমর্থন রয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের ধর্মঘট: চট্টগ্রামের ২৩ বাগানে ১১ দিনে ক্ষতি ২১ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে এ নিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সেসবে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনও পাওয়া গেছে। তারা তাদের কষ্টের কথাও তুলে ধরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.