কঠোর শাস্তির বিধান রেখে মহাসড়ক আইনের চূড়ান্ত অনুমোদন

কঠোর শাস্তির বিধান রেখে ‘মহাসড়ক আইন-২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সময়োপযোগী করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইনে অনুমোদন ছাড়া মহাসড়কে বাজার, মার্কেট বা যেকোনো স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো তৈরি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে হওয়ার বিধান রাখা হয়েছে।

তিনি জানান, এ আইনের অধীনে সরকারি বা বেসরকারি ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোও অনুমতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না। করলে তারাও একই শাস্তির মুখোমুখি হতে পারে বলে আইনে বলা হয়েছে।

তিনি আরও জানান, নির্দিষ্ট লেন ছাড়া রাস্তায় ধীর গতির গাড়ি চালালে কিংবা ন্যূনতম গতি তুলতে সক্ষম নয় এমন গাড়ি চালালে, ৫০ হাজার টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.