আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ভিসা পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফর শেষে ব্যক্তিগত কাজে আমিরাতে উড়াল দেন তামিম। পরে এক শিল্পপতির মাধ্যমে তামিম গোল্ডেন ভিসা হাতে পান।

বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে সংযুক্ত আরব আমিরাত সরকার। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে ভ্রমণ করার সুবিধা পেয়ে থাকে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে মোহাম্মদ আশরাফুলও আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছিলেন।

তামিম ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। খুবই অল্প সময়ে যথাযথ উপায়ে এই (গোল্ডেন ভিসার) প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.