উচ্ছেদ তদারকিতে চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’

চট্টগ্রাম মহানগরে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী কার্যক্রম তদারক করতে স্ট্রাইকিং ফোর্স গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ ফোর্সের সদস্যরা সিটি করপোরেশনের ভ্রবাম্যমান আদালত উচ্ছেদ করা যাওয়া জায়গাগুলো নিয়মিত পরিদর্শন করবে। কোথাও পূনরায় দখল হতে দেখলে সিটি করপোরেশনকে তথ্য দেবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর অবৈধ স্থাপনা এবং পুটপাত দখলদারমুক্ত করতে প্রায় অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বেশিরভাগ ক্ষেত্রে সকালে অভিযান চালালে বিকেলে আবারো দখল হয়ে যায়। এ অবস্থায় উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল মাঠে নামছে। দলটি উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়মিত পরিদর্শন করবে।

এ সময় কোথাও পুনর্দখল হতে দেখলে সাথে সাথে আবারো উচ্ছেদে ‘অ্যাকশন’ শুরু করবে। এ ছাড়া সারা শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কীনা তা চিহ্নিত করবে নবগঠিত ‘স্ট্রাইকিং ফোর্স’ এর সদস্যরা। সবসময় টহলে থাকবে দলটি। উচ্ছেদকৃত জায়গাগুলো মনিটরিং করবে।

শুধু উচ্ছেদকৃত জায়গা না। পুরো শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক এবং ফুটপাত দখল হয়েছে কীনা তা চিহ্নিত করে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে রিপোর্ট করবে বিশেষ দলের সদস্যরা। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।

সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ফুটপাত ও রাস্তায় কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা উচ্ছেদ করবো এবং পুনরায় যাতে দখল না হয় সেটাও নিশ্চিত করব। শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে যা যা করণীয় সবটুকই করব।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.