বোয়ালখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি: জেলার বোয়ালখালীতে শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ইয়াছিন আরাফাত (৪০) নামের এক রোহিঙ্গাকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত মিয়ানমারের বুচিডং জেলার কেসিং জাপাড়ার রশিদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তি ইয়াবা বিক্রির সময় রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও অভিবাসন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.