দাখিল পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, রুটিন প্রকাশ

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মাদরাসার দাখিল পরীক্ষা। সোমবার (৮ আগস্ট) চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আর শেষ হবে ৩ অক্টোবর। এরপর ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।

আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনও ঘোষণা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.