প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র, ঢাকার দুইজন মন্ত্রীর

এখন থেকে প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। আর মন্ত্রীর পদমর্যাদা পাবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা এক চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

এ বিষয়ে মেয়রদের নামের পাশে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এদিকে, ঢাকার মেয়রদের মন্ত্রী এবং চট্টগ্রামের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার বিষয়টি প্রচারের পর থেকে ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এতে করে চট্টগ্রামকে ছোট করা হয়েছে বলে মন্তব্য করেছেন। ঢাকার মেয়রদের সমমর্যাদা না দেয়াতে তারা ক্ষোভও প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.