বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জয় জিম্বাবুয়ের

অভিষেক ম্যাচে চার মেরে দলকে জেতালেন টনি মুনিয়োঙ্গা । এর আগে ছক্কাও হাঁকান টনি। ৪৮তম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে স্লগ সুইপে চার মেরে জিম্বাবুয়েকে উল্লাসে মাতিয়েছেন মুনিয়োঙ্গা। ৫ উইকেটে জয় তুলে নিয়েছে দ্বিতীয় ম্যাচে। ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল জিম্বাবুয়ে।

২৯০ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের দুর্বল বোলিংয়ে খুব বেশি বেগ পেতে হয়নি। জিম্বাবুয়ের স্কোর এক সময় ছিল ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। সেখান থেকে রেজিস চাকাভা ও সিকান্দার রাজা করলেন শতক, গড়লেন ২০১ রানের রেকর্ড জুটি।

প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা। এখন বাংলাদেশ হোয়াইট ওয়াশ ঠেকাতে পারে কিনা তাই দেখার অপেক্ষা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.