ফ্লাইওভার থেকে তিন শিশু সন্তানকে ফেলে দিয়ে বাবার আত্মহত্যা

ফ্লাইওভার থেকে নিজের দুই শিশু সন্তানকে ফেলে দিয়ে হত্যা করেছেন এক বাবা। এরপর তিনি নিজেও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হলেও অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি।

মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়ার দেসা জায়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে নির্মম এ ঘটিয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।

মালয়েশিয়ার স্থানীয় পত্রিকা দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। এ সময় অন্য দুই সন্তান ওই ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিল। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন ওই ব্যক্তিও। ওই জায়গার উচ্চতা ছিল ২০ মিটার।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও নিহত হয়েছে তার ৮ বছর বয়সী এক মেয়ে ও ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে। আর পাঁচ বছর বয়সী এক ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়।

ধারণা করা হয়, কোলে করে এই শিশুটিকেই নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাকেই প্রথমে ছুড়ে ফেলেন তিনি। কিন্তু শিশুটির ভাগ্য ভালো হওয়ায় ঘাসের ওপর গিয়ে পড়ে। তবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে শিশুটি। সে এখন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.