রাজ-পরীর ঘরে এল নতুন চার অতিথি

একটি-দু’টি নয়, চারটি নতুন শাবক এল চিড়িয়াখানায়!

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছে নতুন চারটি সাদা রঙের শাবক। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে। ২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

রবিবার (৩১ জুলাই ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, শনিবার বাঘিনী পরীর ঘরে জন্ম নেয় চারটি সাদা বাঘ শাবক। চারটিই সুস্থ আছে। চারটি শাবকই মায়ের দুধ পাচ্ছে। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য ভালো খবর।

এর আগে ২০২১ সালের ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছিল নতুন তিন শাবক। এই বাঘ দম্পতির ঘরেই বাংলাদেশে প্রথমবারের মতো সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.