মিরসরাই দুর্ঘটনা: মামলা দায়ের, আসামি গেটম্যান সাদ্দাম

গেটম্যান সাদ্দাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গেটম্যান সাদ্দামকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। শনিবার (৩০ জুলাই) ভোরে মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, ১১ জন নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

আগেরদিন শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। নিহতরা সবাই হাটহাজারীর আমানবাজার এলাকার এককটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। এ ঘটনায় চট্টগ্রামসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে। রেল ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের চরম অবহেলা ও ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ের বিষয়টি আরও একবার আলোচনায় ওঠে এলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.