আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক

mushfiq

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেয়েছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিমও।

এ জন্য আইসিসি থেকে ক্যাপ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) সে ক্যাপ পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মুশফিক। ক্যাপ পরা ছবি দিয়ে এই ব্যাটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিশেষ ওই ক্যাপে লেখা ছিল, ‘আইসিসি ওডিআই টিম অব দ্যা ইয়ার।’

২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৯টি ম্যাচে মাঠে নামেন মুশফিক। এক সেঞ্চুরিতে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭। গত বছরের সেরা ওয়ানডে একাদশের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে। তবে একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.