ADVERTISEMENT

যমুনা ব্যাংক ও বাংলালিংককে সাকিবের নোটিশ, পৌনে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

সাকিব

বাংলালিংক এবং যমুনা ব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান এই দুই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই দুই প্রতিষ্ঠান কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন ব্র্যান্ড এবং প্রমোশনে সাকিবের ছবি ব্যবহার করেছে। এই অভিযোগ এনে সাকিব আল হাসান টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

রোববার (২৪ জুলাই) সাকিবের আইনজীবি ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান। এ খবর রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সাকিবের বিজ্ঞাপন সংস্খার এজেন্ট নাফিস মোমিন।

মুঠোফোনে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বাংলালিংক এবং যমুনা ব্যাংকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা ইমেজ ব্যবহার করেছে। তাও আবার কোনো অনুমিত ছাড়া এবং চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও।’

তিনি আরো বলেছেন, ‘২০১৬ সালের এপ্রিলে বাংলালিংকের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। দুই বছরের চুক্তি ছিল। সেটা ২০১৬ সালের এপ্রিলে শেষ হয়েছিল। এরপর কোনো টেলিকমের সঙ্গে চুক্তি করতে পারবে না বিসিবি একটা আদেশ দিয়েছিল।’

টাকার অঙ্ক নিয়ে তিনি বলেন, ‘মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.