কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে সাগরতীরে খেলতে গিয়ে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ইশরাত আবরার (১৬) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড়া এলাকার আমান উল্লাহ’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সৈকতের পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্ম মাহাবুব বলেন, রোববার সকালে আবরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে আসে।

খেলার এক পর্যায়ে আবরারসহ দুই বন্ধু পানিতে নামেন। এরমধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। ভেসে যাওয়ার বিষয়টি লাইভ গার্ডকর্মী ও অন্য বন্ধুদের নজরে আসলে একজনকে উদ্ধার করে জীবিত। তবে উদ্ধার করতে পারেনি আবরারকে। সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

লাইফ র্গাড সদস্যরা জানান, খেলার পর হয়ত গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায়। তার সন্ধানে সাগরে উদ্ধার কার্যক্রম চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.