ADVERTISEMENT

রাজধানীর কাপ্তানবাজারে আগুন, পুড়েছে শত দোকান

নিউজ ডেস্ক

রাজধানীর কাপ্তানবাজারে আগুনে প্রায় শত দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আগুনে পাইকারি এ বাজারের প্রায় শত দোকান পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এদিন রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে ১২টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। সবমিলিয়ে ১২০ জন কর্মী জোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

স্থানীয় এক বাসিন্দা জানান, ওই সময় কাপ্তানবাজারের পাইকারি মার্কেটে আগুন লাগে। এতে বাজার সংলগ্ন বিসিসি রোডের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসাবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন।

তবে এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও হতাহতের খবর এখনও জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.