বিশ্বে করোনায় সংক্রমণ ছাড়াল ৩০ কোটি

নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। এ নিয়ে বিশ্বে সংক্রমণ বেড়ে দাঁড়াল ৩০ কোটি ছয় লাখ ৮৮ হাজার ৩৪৪ জনে।

আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৪ জনের। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৮৯ হাজার ৫০৬ জন।

এ সময় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ৮৯ হাজার ৬৮৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ১৭ জন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৫১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ১৪৩ জন। করোনায় দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫৫ হাজার ৮৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৮০২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ছয় লাখ এক হাজার ৩০০ জন। আর মারা গেছেন তিন লাখ ১৩ হাজার ৮১৭ জন।

এদিকে আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন।

অন্যদিকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫২ লাখ ২২ হাজার ৭৭০ জন। আর মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৯১১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.