ADVERTISEMENT

কক্সবাজার ফেরার পথে ৪০০ পর্যটক নিয়ে মাঝ সমুদ্রে আটকা জাহাজ

সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের মাঝখানে আটকা পড়েছে কর্ণফুলী নামের একটি জাহাজ। এটি উদ্ধারে টিম পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, জাহাজটিতে ৪০০ জনের মতো যাত্রী রয়েছে। যাত্রীদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছে কতৃপক্ষ।

বর্তমানে মাঝ সমুদ্রে অবস্থান করছে জাহাজটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুর অপারেটর সদস্য কাজের আহমদ।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরছিল কর্ণফুলী নামের জাহাজটি। মাঝ সমুদ্রে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিক আমাদের এ বার্তা পাঠান।

ঘটনাস্থলে টিম পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, চারদিকে খবরটি ছড়িয়ে দেয়া হয়েছে। ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জাহাজ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে ট্যুর অপারেটরের সাধারণ সম্পাদক বলেন, সোনাদিয়া মহেশখালি চ্যানেলের আছে জাহাজটি আটকে আছে। ইঞ্জিন বিকলের জন্য নয়, সমুদ্রের চরে আটকা পড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.