ADVERTISEMENT

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আরেক আশিক গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে এবার অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আরেক আশিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারের বিষয়টি কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় ১৮ ডিসেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেছিলেন ছাত্রীর বাবা।

এজাহারে বলা হয়েছে, আসামি মোহাম্মদ আশিক বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। গেল ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান আশিক ও তার সহযোগীরা। এরপর হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়া হয় তাকে। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এবিষয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব এর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.