ADVERTISEMENT

বিলাইছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: বিলাইছড়িতে ১৬০ পরিবার দূস্থ ও অসহায় পরিবারের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ হতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার ২৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের নিজ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ২ কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ- সভাপতি রামাচরণ মার্মা (রাসেল) ও সুকুমার চক্রবর্তী, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পর্যায়ক্রমে শুভাশিষ কর্মকার ও প্রখর কান্তি চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল মার্মা এবং উপজেলা ছাত্র লীগের সাধারণসম্পাদক মোঃ ইসহাক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও দল সংগঠনের নেতা- নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.