ADVERTISEMENT

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম নাট্যৎসব পালিত

বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজন করেছে ৫ম নাট্যোৎসব। গত ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠেয় নাট্যোৎসবের ১ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

উদ্বোধনী পর্বে শান্তনু বিশ্বাস স্মৃতি বৃত্তি প্রদান করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

নাট্যোৎসবে অতিথি ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ।

আলোচক হিসেবে উপস্থিত থাকেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

স্বাগত বক্তব্য রাখবেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন। বিকেল ৪টায় চবি নাট্যকলা বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন “ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম”-এর নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন প্রমা অবন্তী।

তথ্য নিশ্চিত করেছেন নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.