বাঙালহালিয়াতে সেনাবাহিনীর অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

চাইথোয়াইমং, রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী ৩নং ইউপি বাঙালহালিয়া বাজারে কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্টবেঙ্গল রেজি, বাঙালহালিয়া সাব জোনের ব্যবস্থাপনায় ২৫ জুন শুক্রবার সকাল ১০ টায় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ গাজী মিজানুল হক এর নির্দেশনায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্টিত হয়েছে।

বাঙালহালিয়া সাবজোন কমান্ডার ল্যাফন্টেন সাদ মাহমুদ এতে মহড়া নেতৃত্ব দেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাম্প , সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ আবদুল হাকিম, বাঙালহালিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন এলাকার জনসাধারন ও স্থায়ী বাসিন্দা এবং ব্যাবসায়ীসহ সাংবাদিক বৃন্দ।

এ মহড়ায় ভূমিকম্প অগ্নিকান্ড ও যে কোন দুর্ঘটনা কবলিত থেকে মুক্তিসহ সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার বিভিন্ন কলা কৌশল সবার সামনে উপস্থাপন করেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার আবদুল হাকিম।

বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা অবদান অপরিসীম রাখছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.