ADVERTISEMENT

বান্দরবা‌নে নিখোঁজ ভাই–বোনের মধ্যে বোনের লাশ উদ্ধার

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবা‌নে জেলার রোয়াংছ‌ড়ির তারাছা ইউ‌নিয়‌নের বেতছড়ার বাধরা ঝর্ণায় বেড়াতে আশা পর্যটকদের মধ্যে সাঙ্গু নদী‌তে নি‌খোঁজ আদ‌নিনের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।

২৫ ডি‌সেম্বর শনিবার সকাল সা‌ড়ে ৯টায় লাশ উদ্ধার করেন ফায়ার সা‌র্ভিসের কর্মীরা। তবে নিখোঁজ তার ভাই মো. আহনাফ আকিবের (২২) এখনও কোন সন্ধান মেলেনি। তা‌কে উদ্ধা‌রে চেষ্টা চলছে।

আহনাফ আকিব ও আদ‌নিন নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলা‌মের ছে‌লে। সন্তানদের নিখোঁজের খবরে ফতুল্লা থেকে ছুটে যান মা সাইদা শিউলী ও মামা শামীম।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়া‌তে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল করতে নামলে আট জন স্রোতে ভেসে যান। স্থানীয়রা ছয় জন‌কে জী‌বিত উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পু‌লিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ভাই-বোনদের উদ্ধারে অভিযান পরিচালনা করে।

বান্দরবান রোয়াংছ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মান্নান জানান, নি‌খোঁজ দুই ভাই-বোনের ম‌ধ্যে সকা‌লে একজনের লাশ পাওয়া গে‌ছে। আ‌রেকজন‌কে উদ্ধা‌রে এখ‌নেও চেষ্টা চল‌ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.